26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইমরান খানের মুক্তির দাবি

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। মঙ্গলবার (৫ আগস্ট) লাহোর, করাচিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)’র শতশত নেতাকর্মী। মোটরযান, রিকশাসহ অন্যান্য গাড়িতে র‍্যালি করেন তারা।

এ সময়, পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ পর্যন্ত দেড় শতাধিক আন্দোলনকারীকে আটকের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে ১২০ জনকে আটক করা হয়। বাকিরা বিক্ষোভ চলাকালে আটক হন।

অপরদিকে পিটিআই’র অভিযোগ, শুধু লাহোর থেকেই দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর আগে, গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে সমর্থকদের গণতন্ত্র রক্ষায় শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান ইমরান খান।
বিআরএসটি/এসএস

Related posts

আজ বিশ্ব যুব দক্ষতা দিবস

News Desk

ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ

News Desk

মাঠে ফিরেই মেসির গোল, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

brs@admin

আমরা জিতে গেছি ভাবাটা বড় ভুল হবে : মির্জা ফখরুল

News Desk

যাত্রীবাহী বাসে আগুনে, চট্টগ্রামে আটক ২

News Desk

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

News Desk
Translate »