32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ইসলামী আন্দোলনের মিছিলে থাকা আ.লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ ইসলামী আন্দোলনের ব্যানারে আয়োজিত বিজয় মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগনেতা এসএম ইউসুফ (৬৫)। বুধবার (৬ আগস্ট) সকালে পৌর শহরের গোলাবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার এসএম ইউসুফ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পর গতকাল (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ইসলামী আন্দোলনের ব্যানারে আয়োজিত বিজয় মিছিলে সামনের সারিতে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। বিষয়টি উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দেয়।

ইসলামী আন্দোলন মিছিলে অংশ নিলেও উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য সচিব রুহুল আমিন দাবি করেন, তিনি ( ইউসুফ) ইসলামী আন্দোলনের কেউ না। শুধুমাত্র চরমোনাই পীরের মুরিদ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আখতারুজ্জামান সরকার বলেন, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৯২

News Desk

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে আদেশ জারি

News Desk

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম

News Desk

অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

News Desk

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

News Desk

যাত্রীবাহী বাসে আগুনে, চট্টগ্রামে আটক ২

News Desk
Translate »