BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সড়কে একই পরিবারের ৭ জনের প্রাণহানি

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী বাহারউদ্দিনকে আনতে যান তার স্বজনরা। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, দুর্ঘটনায় প্রবাসী বাহারউদ্দিনের স্ত্রী ও মেয়েসহ ৭ জনের প্রাণ গেছে। নিহতের মধ্যে ৩ শিশু ও ৪ জন নারী।
বিআরএসটি/এসএস

Related posts

ইয়েমেনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ১৪

News Desk

ভারত দুই মাসের মধ্যে ক্ষমা চাইবে: মার্কিন মন্ত্রী

News Desk

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ফ্রান্সসহ ১৫টি দেশের আহ্বান

News Desk

আমাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত ক্ষান্ত হবো না : তাসনিম জারা

brs@admin

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন

brs@admin

নাহিদকে মামলা দিতে বললেন ইশরাক, নিজেই যাবেন জেলে

News Desk