28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

শহিদ আবু সাঈদ হত্যার বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ (৬ আগস্ট) বেলা ১২টার দিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

গত ২৯ জুলাই মামলার সব পক্ষের শুনানি শেষ হয়। পরে ৩০ জুলাই ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান।

এছাড়া পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া চার আইনজীবী।
বিআরএসটি/এসএস

Related posts

গাজায় ‘ইসরাইলি গণহত্যা’ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান

News Desk

অষ্টম শ্রেণিতেও চালু হচ্ছে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’

News Desk

কারামুক্ত অভিনেত্রী শমী কায়সার

News Desk

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

News Desk

আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ

News Desk

সিরিয়ার সামরিক সদর দপ্তরে ইসরাইলের হামলা

News Desk
Translate »