26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তারেক বরিশালের আগৈলঝাড়া থানার নিমারপাড় এলাকার শহীদুল ইসলামের ছেলে।

ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান, ‘তারেকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।’

গ্রেপ্তারের পর তারেককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ

News Desk

পাকিস্তানের জম্মু কাশ্মিরে সংঘর্ষে নিহত ১

News Desk

বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে : হান্নান মাসউদ

brs@admin

হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

brs@admin

দর্শনার্থীদের জন্য প্রস্তুত সুন্দরবন পর্যটনকেন্দ্র

News Desk

বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

News Desk
Translate »