24.6 C
Bangladesh
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

দেশে নির্বাচিত সরকার লাগবে : মিন্টু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআই সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সাফল্য নেই, বরং এর ফলে দেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়েছে।

আজ (২ আগস্ট) ঢাকার যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘সরকারের এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

মিন্টু বলেন, ‘এটাকে ঐকমত্য কমিশন না বলে অনৈক্য কমিশন বললে মানুষের বুঝতে সুবিধা হবে। কারণ এভাবে তো একটা দেশে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় না। তাদের সব আলোচনাই রাজনৈতিক। ক্ষমতার বিলিবণ্টন কীভাবে হবে, কার কাছে কত ক্ষমতা থাকবে।মানুষের জন্য গুরুত্বপূর্ণ আয়ের বিলিবণ্টন। ক্ষমতার বিলিবণ্টন জরুরি, কিন্তু আয়ের বিলিবণ্টনের কোনো ইস্যু দেখেছেন সেখানে (ঐকমত্য কমিশন)। আমি তো দেখি নাই।’

এছাড়া দেশে আইনের শাসন, সামাজিক শৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও হতাশার কথা শোনান তিনি।

দেশের বর্তমান অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘দেশে নির্বাচিত সরকার লাগবে। আমরা যে নির্বাচন চাচ্ছি, সেটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশের মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। যে অধিকারের জন্য মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছে।’
বিআরএসটি/এসএস

Related posts

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

News Desk

ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয় উদযাপনে’ তেহরানে বিশাল র‌্যালি

brs@admin

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

brs@admin

অপু-বুবলীর ভার্চুয়াল লড়াইয়ে প্রচণ্ড বিরক্ত শাকিব খান

brs@admin

ফিলিস্তিন নিয়ে কানাডার পরিকল্পনায় ক্ষুব্ধ ট্রাম্প, দিলেন হুমকি

News Desk

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin
Translate »