BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর

ওমানের অবৈধভাবে বসবাস করা প্রবাসীদের সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্ট এ তথ্য জানান তিনি।

আসিফ নজরুল লিখেছেন, অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে ওমান সরকার। অবৈধ প্রবাসীদের ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইনি অবস্থান সংশোধনের সুযোগ চলতি বছরের ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল আরও বলেন, ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যে কেউ নিজ থেকে বৈধকরনের জন্য যোগযোগ করলে জরিমানাও দিতে হবে না। যাদের বৈধ কাগজ নেই, তাদের এ সুযোগ গ্রহণ করার অনুরোধ করছি। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।
বিআরএসটি/এসএস

Related posts

বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত : গোলাম পরওয়ার

News Desk

নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চাইল এনসিপি

brs@admin

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

brs@admin

আয়-ব্যয় দুটোই বেড়েছে জাতীয় পার্টির

News Desk

পালিয়ে গিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে শেখ হাসিনা : নুর

News Desk

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

News Desk