BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয় : ফখরুল

বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয়, এ কথা স্মরণ করিয়ে দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- যারা যত চেষ্টাই করুক, চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না।

সোমবার (২৮ জুলাই) সকালে শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের ঢাকা শহরের ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অংকন এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে শুধু যুবদলেরই ৭৯ জন নেতাকর্মী নিহত হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, এই আন্দোলন গুটিকয়েক ব্যক্তির নয়; ছিল সব বয়সী মানুষের। বিএনপি সংস্কারে সহযোগিতা করছে জানিয়ে শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকরের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ নেতার গ্রেফতারের ঘটনায় উষ্মা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন- ডিবি অফিসের শত নিপীড়নের পরও বিএনপির কোন নেতাকর্মী আত্মসমর্পণ করেনি, কারো কাছে সেসময় মুচলেকাও দেয়নি।
বিআরএসটি/এসএস

Related posts

১০ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের পূর্বাভাস

News Desk

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজনের ফাঁসি কার্যকর : বিচার বিভাগ

brs@admin

পাঁচ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি

News Desk

বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

News Desk

মাদ্রাসাগুলোতে প্রযুক্তি শিক্ষার জন্য কাতারের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

brs@admin

ঢাকা পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর

rahman himel