বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদ

গুলশানে চাঁদাবাজি মামলায় ৪ ছাত্রনেতা ৭ দিনের রিমান্ডে

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেফতার ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (২৭ জুলাই) সিএমএম কোর্টে হাজির করলে মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন, আব্দুর রাজ্জাক সিয়াম, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন মুন্না।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ড ও আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলামকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান।

এ সময় রাষ্ট্রেপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী আক্তার হোসেন ভুইয়া রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের রিমান্ডের আদেশ দেয়।
বিআরএসটি/এসএস

Related posts

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

News Desk

দেশে মৃদু ভূমিকম্প অনুভুত

News Desk

জাতীয় কবি কাজী নজরুলের নামে হবে নতুন হল : ঢাবি উপাচার্য

brs@admin

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হবে’: ট্রাম্প

News Desk

ব্যক্তিগত কথা বলার দায় বিএনপি নেবে না : প্রিন্স

News Desk

আলী রিয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

brs@admin
Translate »