BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদ

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রীসের বিস্তীর্ণ এলাকা

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রীসের বিস্তীর্ণ এলাকা। রাজধানী এথেন্স থেকে ২৫ কিলোমিটার উত্তরে বনভূমি এলাকায় ছড়িয়েছে ভয়াবহ আগুন।

ধ্বংস হয়েছে মাইলের পর মাইল এলাকা। অন্তত ৫টি জায়গায় জ্বলছে আগুন। ছড়িয়ে পড়েছে কাছাকাছি লোকালয়েও।

এরই মধ্যে পুড়ে গেছে অনেক ঘরবাড়ি। সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয়দের। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় দেড়শ’ কর্মী। যোগ দিয়েছে সেচ্ছাসেবীরাও।

দেশটির জলবায়ু সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, আগুন নেভাতে গিয়ে দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী। তীব্র বাতাস ও উষ্ণ আবহাওয়ায় দ্রুতগতিতে ছড়াচ্ছে আগুন। পোড়া গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে রাজধানী এথেন্সের কেন্দ্র পর্যন্ত। দাবানল মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে গ্রিস সরকার।
বিআরএসটি/এসএস

Related posts

গাজায় ইসরায়েলের হামলায় ৪৪ ফিলিস্তিনির প্রাণহানি

News Desk

জয় পেলো ম্যানসিটি, বার্সা ও মিলান

News Desk

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

News Desk

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠক: তিন নীতিমালার খসড়া অনুমোদন

News Desk

যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ংকর মিসাইল ‘খাইবার-শেকান’

brs@admin
Translate »