32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

ভারত যেভাবে পুশ ইন করছে তা নিন্দনীয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারত থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করা হবে। তবে দেশটিতে থাকা কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না। ভারত যেভাবে পুশ ইন করছে তা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জে পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ কার্যালয় ও জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় অগনিত ব্যক্তিদের উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। এজন্য মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। এ সময় অভ্যুত্থানের মামলাগুলোর সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তৎপর রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের চেষ্টা ব্যর্থ হবে : রিজভী

brs@admin

‘তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’: মির্জা ফখরুল

News Desk

নির্বাচনী দায়িত্বে বিতর্কিত কর্মকর্তাদের না রাখার আহ্বান বিএনপির

News Desk

বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা

brs@admin

জেনিনে হজযাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল ইসরায়েলি সামরিক যান

brs@admin

উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

News Desk
Translate »