BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদসারাদেশ

সারা দেশে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৬২০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৭১ জনকে।
শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৭১ জন। আলোচ্য সময়ে মোট গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৬২০ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে বিদেশি ওয়ান শুটারগান একটি, শটগানের কার্তুজ ২ রাউন্ড, পিস্তলের গুলি ২ রাউন্ড, চাকু একটি ও লোহার তৈরি দেশীয় পাইপগান একটি।

বিআরএসটি/এসএস

Related posts

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

News Desk

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

News Desk

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

News Desk

চীন সফরে একই গাড়িতে মোদি-পুতিন

News Desk

নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

News Desk

শীত আসছে ধীরে ধীরে ‐ আজ ঢাকায় স্বস্তির আবহাওয়া

rahman himel