28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদ

বিচারপতি মানিকের সম্পদের তথ্য চেয়ে রাজউককে দুদকের চিঠি

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ৯শ’ কোটি টাকার সম্পদের খোঁজে রাজউকে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ জুলাই) সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি রাজউক বরাবর চিঠি প্রেরণ করে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করে পাঁচ একর জমি পৈত্রিক সম্পত্তি হিসেবে দেখান বিচারপতি মানিক। পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে সাতটি বহুতল ভবন নির্মাণ করেন। যার মূল্য প্রায় ৯০০ কোটি টাকা।

এ ছাড়া তার বিরুদ্ধে সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া এবং অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে। চিঠিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দসহ যাবতীয় সম্পদের নথি চাওয়া হয়।
বিআরএসটি/এসএস

Related posts

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অস্ত্র ও মাদকদ্রব্য বহন নিষিদ্ধ

News Desk

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ২৬

brs@admin

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি : সিইসি

brs@admin

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, আটকা পড়েছেন অনেকে

brs@admin

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি

News Desk
Translate »