28.5 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তার জন্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতের দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসক দলটির নেতৃত্বে আছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক।

বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশিষ্ট প্রতিনিধি বাংলাদেশে আসছেন। তারা হলেন সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

এই সফরের মূল উদ্দেশ্য হলো মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা এবং দ্বিপাক্ষিক স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি করা।

এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করে কেস রিপোর্ট পাঠানো হয়েছে এবং একজন সিনিয়র কনসালট্যান্ট ও দুজন নার্সকে পাঠানোর কথা ছিল। তিনি আশা করেন, তারা বুধবার থেকেই চিকিৎসা কার্যক্রমে যোগ দিতে পারবেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

News Desk

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

News Desk

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১

brs@admin

গাজায় ইসরায়েলের হামলায় ৪৪ ফিলিস্তিনির প্রাণহানি

News Desk

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৯ জেলে উদ্ধার, দুইজন আটক

News Desk

আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয়ে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

brs@admin
Translate »