BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

একটি ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন বানচালে কাজ করছে : ইয়ামিন মোল্লা

একটি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালে কাজ করছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। রোববার (২০ জুলাই) সকালে সংবাদ মাধ্যমকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে প্রহসন শুরু করেছে প্রশাসন। ডাকসু নির্বাচন বানচাল করার জন্য বিশ্ববিদ্যালয় ককটেল ফোটানো হয়েছে। দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন বানচাল করার জন্য কাজ করছে।

এদিকে ডাকসু নির্বাচনের দাবিতে আজ সকালে কয়েকজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।
বিআরএসটি/এসএস

Related posts

নারী ওয়ানডে বিশ্বকাপ: কাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল

News Desk

চার আর্জেন্টাইনসহ মেসির ভোট পেয়েছেন যারা

rahman himel

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায়

News Desk

একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় – বিএনপি

brs@admin

যুদ্ধবিরতিতে সম্মত নেতানিয়াহু

brs@admin

হজপালনে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু

brs@admin