26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

পতেঙ্গায় প্রায় ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড প্রায় ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি মদ জব্দ করেছে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পতেঙ্গা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ (রবিবার) এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন পতেঙ্গা সি বিচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৬০ বোতল ভ্যাট ৬৯ হুইস্কি, ৪৮ বোতল ব্যালেন্টাইন হুইস্কি এবং ৩৬ বোতল রেড লেবেল হুইস্কি জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ

News Desk

রোববার বিএনপি-জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার

brs@admin

বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

News Desk

সব পরীক্ষা স্থগিত করলো বুয়েট

News Desk

এখন সময় নতুন করে দেশ গড়ার: তারেক রহমান

brs@admin
Translate »