26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ এক ব্যক্তি আটক

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আজ ভারত সীমান্ত থেকে ২০ হাজার দুইশ’ ভারতীয় রুপি-সহ মো. কামাল হোসেন (৪৫) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) লাউরগড় বিওপির টহল দল নিয়মিত অভিযান পরিচালনাকালে তাকে আটক করে।

আটককৃত মো. কামাল হোসেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার গাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় রুপিসহ বাংলাদেশে ফেরত আসার সময় সীমান্ত পিলার ১২০৪/এমপি থেকে আনুমানিক একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক স্থানে মো. কামাল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছে ২০ হাজার দুইশ’ ভারতীয় রুপি পাওয়া যায়। আটককৃত আসামীকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ভারতীয় রুপিসহ ১ জনকে আটক করে থানায় রাখা হয়েছে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি

brs@admin

গণতন্ত্রকে হত্যা করা ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী

News Desk

দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

মালয়েশিয়ার বোর্নিওতে তীব্র ধোঁয়াশা, সেরিয়ানে জরুরি অবস্থা জারি

News Desk

বিশ্ব সেরা বিমানবন্দর দক্ষিণ আফ্রিকার কেপটাউন

News Desk

ভারতে বাণিজ্য সফর বাতিল করলো যুক্তরাষ্ট্র

News Desk
Translate »