শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

কলকাতায় জয়া আহসানের নিয়মিত অভিনয় নিয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীর

অভিনেত্রী জয়া আহসানকে বাংলাদেশের তুলনায় টালিউডের সিনেমাতেই বেশি দেখা যায়। প্রায় এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করছেন তিনি।

পশ্চিমবঙ্গের বড় নির্মাতারা তাদের সিনেমায় যে কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে জয়াকেই খোঁজেন।

জয়া আহসানকে কেন টালিউডের সিনেমায় নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে—এ প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী জুঁই বিশ্বাস।

শুধু তা-ই নয়, জয়া আহসানসহ বাংলাদেশের শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করার পক্ষে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।

জুঁই বিশ্বাস কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা পুরসভার ১০ নম্বর বরোর চেয়ারপারসনও তিনি।

পাশাপাশি তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এ ছাড়া তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা স্বরূপ বিশ্বাসের স্ত্রী।

তার স্বামী স্বরূপ বিশ্বাস টালিউডের শিল্পী-কলাকুশলীদের ফেডারেশন সভাপতি। বোঝাই যাচ্ছে, শাসক দলে জুঁই বিশ্বাসের স্থান বেশ পোক্ত।

বাংলাদেশি শিল্পীদের টালিউডে কাজ করা নিয়ে জুঁই বিশ্বাস প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। গত মঙ্গলবারের সেই স্ট্যাটাস শেয়ার করেছেন টালিউডের অনেকে।

জুঁই বিশ্বাস লিখেছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমিয়ে আছি? আমাদের শিল্পী, কলাকুশলী, ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে পারছেন না। অথচ জয়া আহসানকে ভারতে রেড কার্পেট দিয়ে অভিনয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর কি প্রতিভা নেই জয়া যে চরিত্রটি করেছেন, সেই চরিত্রে অভিনয় করার মতো? কেন ভারতীয় জাদুঘরে তার মিউজিক অ্যালবাম রিলিজ হয়? প্রযোজক-পরিচালকেরা দেশবিরোধী কাজ করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নয় কি?’

একই সঙ্গে জুঁই বিশ্বাস প্রশ্ন তুলেছেন, বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে বাংলাদেশি শিল্পীদের ক্ষেত্রে টালিউড এত উদার কেন?

জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। এই প্রেক্ষাপটেই সোশ্যাল মিডিয়ায় এ বিতর্ক তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী জুঁই বিশ্বাস।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের আট পরামর্শ

News Desk

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত

brs@admin

পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার অনুমোদন

News Desk

চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

News Desk

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

News Desk
Translate »