31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

বাসে যাত্রীকে মারধরের ঘটনায় ২ জন গ্রেফতার

নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে লাল সবুজ বাসের যাত্রীকে মারধরের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ২ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি টিম তাদের আটক করে। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম (৩৩) ও জাহিদুল ইসলাম রিপন (২৬) সোনাইমুড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের হাবিব উল্যাহ দরবেশ বাড়ির বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম জানান, সোমবার রাতে লাল সবুজের একটি যাত্রীবাহী বাসে কয়েকজন যুবক জোরপূর্বক উঠে এক যাত্রীকে বেধড়ক মারধর করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বাসের যাত্রী ভিকটিম তারিকুল ইসলাম সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করেন।

নোয়াখালী জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা মারধর করার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মুখে মাস্ক পরিহিত অবস্থায় হেলমেট দ্বারা আঘাতকারী অভিযুক্ত আরিফুল ইসলাম ও জাহিদুল ইসলাম রিপনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।
বিআরএসটি/এসএস

Related posts

সোমবারের মধ্যে জুলাই সনদের খসড়া যাবে দলগুলোর কাছে : আলী রীয়াজ

News Desk

মিথিলার পর সৃজিত মুখার্জির জীবনে এবার সুস্মিতা

News Desk

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া

News Desk

দালাল ধরতে আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান

News Desk

একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় – বিএনপি

brs@admin

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

News Desk
Translate »