BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদসারাদেশ

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৯৬ জন গ্রেপ্তার

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৭৪ জন রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সোমবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

ইনামুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৯৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড কার্তুজ ও একটি এলজি জব্দ করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

মিটফোর্ডে হত্যাকাণ্ডে ৫ সন্দেহভাজন গ্রেপ্তার

News Desk

ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা মায়ানমার জান্তার

News Desk

আগামীকাল জাকসু নির্বাচন

News Desk

সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু

News Desk

রোববার এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল

News Desk

সেমিফাইনালে পাকিস্তান ‐ উত্তপ্ত ম্যাচে হারল ভারত

rahman himel