28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় ২০ জনের বেশি বেসামরিক নিহত

মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় শিশুসহ ২০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই) একজন জান্তা-বিরোধী যোদ্ধা ও স্থানীয় বাসিন্দার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত এবং মধ্য সাগাইং অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জান্তা সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গ্রামগুলো ধ্বংস করেছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার অনুরোধকারী একজন জান্তা-বিরোধী যোদ্ধা এএফপিকে জানিয়েছেন, সর্বশেষ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১টার দিকে লিন তা লু গ্রামে। সেখানে আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করছিলেন। বিমান হামলাটি মঠের হলরুমে আঘাত হানে।

জান্তা-বিরোধী যোদ্ধা বলেন, ২২ জন নিহত হয়েছে, যার মধ্যে তিনজন শিশু এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তারা ভেবেছিল বৌদ্ধ মঠে থাকা নিরাপদ, কিন্তু সেখানেও তাদের ওপর বোমাবর্ষণ করা হয়েছে।

জান্তা মুখপাত্র জাও মিন তুন এএফপির মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। একজন স্থানীয় বাসিন্দাও মঠে হামলার ঘটনা নিশ্চিত করেছেন এবং জানান, মঠের হল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, বিমান হামলার পর শুক্রবার ভোরে তিনি কিছু মৃতদেহ গাড়িতে বোঝাই করে একটি কবরস্থানে নিয়ে যেতে দেখেছেন। মৃতদের শনাক্ত করতে ছবি তুলতে তিনি যখন কবরস্থানে যান, তখন তিনি ২২টি মৃতদেহ গণনা করেন। অনেকের মৃতদেহের মাথায় আঘাত ছিল অথবা ছিন্নভিন্ন ছিল। দৃশ্য খুবই মর্মান্তিক ছিল।

সাগাইং অঞ্চল চলতি বছরের মার্চ মাসে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৩ হাজার ৮০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়।

ভূমিকম্পের পর জান্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে একটি অঘোষিত যুদ্ধবিরতি শুরু হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু সংঘর্ষ ও বিমান হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংঘর্ষ পর্যবেক্ষক সংস্থাগুলো।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বদলে যাচ্ছে ‘বিপিএল’র নাম

News Desk

বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

News Desk

দুই লাখ ত্রিশ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার

News Desk

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

News Desk

ইনজুরি ফেরত মেসির গোলে ইন্টার মায়ামির জয়

News Desk

এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

News Desk
Translate »