শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

গণঅভ্যুত্থানের শক্তি আবারও সক্রিয় হবে : নাহিদের হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক পথসভায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের বর্তমান সংকট সমাধানে উদ্যোগ না নিলে গণঅভ্যুত্থানের শক্তি আবারও সক্রিয় হবে। তিনি বলেন, ‘এত মানুষের জীবন যাওয়ার পরও যদি কেউ মনে করে দেশ পুরোনো ব্যবস্থায় ফিরে যাবে, তাহলে তারা ভুল করছে।’

শনিবার (১২ জুলাই) সাতক্ষীরা আসিফ চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ১২তম দিনে এ মন্তব্য করেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘৫ আগস্ট আমরা জাতীয় সরকারের কথা বলেছিলাম, তারা সাড়া দেয়নি। দেশ সংস্কারে আমাদের দরজা খোলা আছে এখনো।’

নাহিদ আরও বলেন, ‘চাঁদাবাজদের ভয় পাওয়ার কারণ নেই। ছাত্র-জনতা হাসিনাকে ভয় পায়নি। ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে। মানুষের অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে।’

শনিবার দুপুর ১ টায় খুলনা থেকে গাড়িবহর সাতক্ষীরা পৌঁছায়। এসময় কুমিরা বাজার এলাকায় তাদের বরণ করে নেওয়া হয়। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে আসিফ চত্বরে পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
বিআরএসটি/এসএস

Related posts

টটেনহ্যামকে উড়িয়ে শিরোপা উৎসবে লিভারপুল

brs@admin

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

brs@admin

স্বৈরাচারী আচরণ করেছেন জিএম কাদের : চুন্নু

brs@admin

খাগড়াছড়িতে অস্ত্রসহ মাদক কারবারি আটক

News Desk

চুক্তি না করলে আরও নির্মম হামলা হবে ইরানে : ট্রাম্প

brs@admin

বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না : শামসুজ্জামান দুদু

brs@admin
Translate »