28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন চলছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে চলছে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ গ্রাফিতি অঙ্কন।
উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা বলা হয়েছে।

আরও বলা হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইডিয়ায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে চলছে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ গ্রাফিতি অঙ্কন। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারে তুলে ধরা হচ্ছে ফ্যাসিবাদী সময়ের গল্প। দেশের জনগণকে একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের দিকে ঠেলে দেওয়ার গল্প। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করছে। 
এ ছাড়াও গণঅভ্যুত্থানকে স্মরণে রাখতে মাসজুড়ে থাকছে আরো নানা আয়োজন।
বিআরএসটি/এসএস

Related posts

চাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা বৃহস্পতিবার

News Desk

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

News Desk

২৩ সেপ্টেম্বর ছুটি কেন, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

News Desk

নতুন ৪ থানার অনুমতি দিলো অন্তর্বর্তী সরকার

News Desk

বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

News Desk

ভারত সফরে পূর্ণ শক্তির ব্রাজিল, দলে ভিনিসিয়ুস-রাফিনিয়া

News Desk
Translate »