27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদসারাদেশ

ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‎পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ ১৬ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ ফরিদ আহম্মেদ সভাপতি ও আঃ রাজ্জাক হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। উপজেলার চারটি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।

‎উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন,সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান ও সাইদুল ইসলাম কিসমত,এ্যাড আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লীন,ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সোহেল মঞ্জু সুমন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু মিয়া প্রমুখ।

বিআরএসটি/মাহামুদ/আরএন

Related posts

মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান সরকার

News Desk

মণিরামপুর শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

News Desk

২৯৬ আসনে জামায়াতের প্রার্থী যারা

brs@admin

অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি : প্রধান উপদেষ্টা

News Desk

ওয়াশিংটনে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূতের শপথ গ্রহণ

News Desk

ইনকামের জন্য রাজনীতি করা যাবে না : এ্যানি

News Desk
Translate »