BRS TIMES
আবহাওয়াজাতীয়প্রচ্ছদ

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৯ মিনিটে।
বিআরএসটি/এসএস

Related posts

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেশ করলেন পরিচয়পত্র

News Desk

সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ

News Desk

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

News Desk

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

News Desk

বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

brs@admin

মঠবাড়িয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, মিথ্যা অভিযোগের দাবি

News Desk