28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

রাজধানীতে ভুয়া পুলিশ গ্রেফতার

রাজধানীর কলাবাগানে ভুয়া পুলিশ সেজে প্রতারণার সময় মোহাম্মদ বাবু মিয়া নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক হওয়া বাবুর বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৮টি মামলা রয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে সেনাবাহিনী ও কলাবাগান থানা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েন তিনি।

পরে তার বাসায় অভিযান চালিয়ে পুলিশের পোশাক ও খেলনা রিভলবার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাবুর সহযোগী সিয়াম পালিয়ে গেছে।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ভুয়া পুলিশ সেজে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে আটক বাবু। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে। পলাতক সিয়ামের সন্ধানে পুলিশের অভিযান চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির দিকে নজর বাংলাদেশের

News Desk

আত্মহত্যায় কৃষক মরলেও মোদি ব্যস্ত আত্মপ্রচারে: রাহুল গান্ধী

brs@admin

ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

News Desk

শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

সাতক্ষীরায় বিএনপিতে যােগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য

News Desk

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

News Desk
Translate »