33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

গুয়াতেমালায় একাধিক ভূমিকম্প, গাড়িতে চাপা পড়ে নিহত ২

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার বিস্তৃত অঞ্চল স্থানীয় সময় মঙ্গলবার একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে। এ সময় একটি ভূমিধসের নিচে চাপা পড়ে গাড়ির ভেতরে দুজন নিহত হয়। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গুয়াতেমালার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ৫.৬ মাত্রা পর্যন্ত কয়েকটি ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্র ছিল রাজধানীর দক্ষিণ-পশ্চিমে আমাতিতলান ও আলোতেনাঙ্গো শহরের আশপাশে।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কনরেডের মুখপাত্র আন্দ্রেস এরাজো বলেন, ‘দুঃখজনকভাবে ভূমিধসে একটি গাড়ি পাথর ও মাটির নিচে চাপা পড়ে মানুষ নিহত হওয়ার ঘটনা নিশ্চিত হওয়া গেছে।’

ভূমিধসটি রাজধানীর দক্ষিণ-পশ্চিমে মধ্য পার্বত্যাঞ্চলের অ্যান্টিগুয়া গুয়াতেমালার কাছে একটি সড়কে ঘটে। গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো সাংবাদিকদের জানান, ভূমিকম্পের ফলে একটি পরিবারের পাঁচ সদস্য আটকা পড়ে, যাদের উদ্ধারের কাজ চলছিল। এ ছাড়া আহত আরো দুজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানী গুয়াতেমালা সিটিতে কম্পনের সময় ভূমিকম্প সতর্কতা সাইরেন বাজানো হলে অনেক মানুষ ভবন থেকে বেরিয়ে আসে বলে এএফপির এক সাংবাদিক জানান। এ ছাড়া এই কম্পন প্রতিবেশী দেশ এল সালভাদরেও অনুভূত হয়েছে।

মধ্য আমেরিকা অঞ্চলে ক্যারিবীয় ও কোকোস টেকটোনিক প্লেটের গতির কারণে প্রায়ই ভূকম্পন হয়ে থাকে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

News Desk

সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

News Desk

মেহজাবীনের আসল নাম জানেন কি?

News Desk

পুলিশের ১৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি: আইজিপি

News Desk

মোহাম্মদপুরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে যুবক নিহত

News Desk

ভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানি পাঠানোর ঘোষণা ট্রাম্পের

News Desk
Translate »