BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষা

নতুন বাংলাদেশ গঠনে প্রথম সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলাই আমাদের গর্বের মাস। এই হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করার আহ্বান জানাই। আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে, সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রথম সারির কারিগর হবে কারিগরি শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরা।

সোমবার (৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশেরবাগ এলাকায় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের প্রশংসা করে রফিকুল আবরার বলেন, বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না। আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই ব্যবস্থা থেকে মুক্ত করেছে এবং নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছে। সেই সূচনার দায়িত্ব কিছুটা আমাদের ওপর পড়েছে।

তিনি বলেন, আশা করি, আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। আর এখন থেকেই আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে হবে যেই শিক্ষা কর্ম দক্ষতা ঘটাবে, নৈতিক ও মানবিক হতে শেখাবে। সেই শিক্ষার শুরু যেন আমরা করে যেতে পারি এবং তা আগামীতেও যেন বলবৎ থাকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা ইউএনও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিআরএসটি/এসএস

Related posts

বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু

brs@admin

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে, রোনালদো কোথায়?

News Desk

ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk

১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

News Desk

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

News Desk

ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ-গুমের নাটক সাজানো অভিযোগ

News Desk