BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

দল জাতীয় নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দল জাতীয় নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়।

সোমবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের মাঠ সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি৷ এসময় তিনি আরও বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সকল শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আগামীর জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার জনদাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে এ সমাবেশের আয়োজন করা।
বিআরএসটি/এসএস

Related posts

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

News Desk

রাঙামাটিতে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

News Desk

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার

brs@admin

নিজের বিরুদ্ধে রিট দায়েরকারীকে ফরহাদের শুভেচ্ছা

News Desk

‘নিজেরাও বিপদে আছি’, নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে বাবু

brs@admin

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় আটক ১

brs@admin
Translate »