26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

শহীদদের স্বপ্নের দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ”শহীদদের স্বপ্নের দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে”।

শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় বগুড়া শহরের পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় এনসিপি নেতা ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়ায় এসেছেন তারা।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের এক বছরপূর্তিতে মানুষের কাছে যাচ্ছি, শহীদদের যে স্বপ্ন ছিল তা জানাচ্ছি। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয়, দলমত নির্বিশেষে শহীদ পরিবারের সাথে সম্পর্কটা আত্মার। শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। যে কারণে ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা সারাজীবনের।’

তিনি বলেন, ‘এখনো স্বৈরাচারের দোষররা বিভিন্ন স্থানে আছে। শহীদ পরিবারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা যেন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ পায়, সে জন্য আমাদের সংগ্রাম।’

নাহিদ বলেন, `এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ যারা আমাদের ভাই-বোনদের গুলি করে মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন।’

উল্লেখ্য, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন। শহরের কলোনি পলিটেকনিকের সামনে থেকে পদযাত্রা সাতমাথা গিয়ে সেখানে মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

গুমের মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে শুনানি আজ

News Desk

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা

brs@admin

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

News Desk

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

News Desk

১২ আগস্ট জাতীয় যুবশক্তির যুব সম্মেলন

News Desk

দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর

News Desk
Translate »