BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এছাড়াও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আ বিকেল ৫টার দিকে এই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে তার। বিকেল পাঁচটায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পাশপাশি, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
বিআরএসটি/এসএস

Related posts

মধ্যরাতে ফেসবুক পোস্টে সরকারকে নাহিদের হুঁশিয়ারি

rahman himel

সাংস্কৃতিক পরিবেশনায় চলছে জামায়াতের সমাবেশের প্রথম পর্ব

News Desk

বিতর্কিত সংলাপের জেরে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে লিগ্যাল নোটিশ

brs@admin

ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি

News Desk

বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

News Desk

প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল

News Desk