BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান করেছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম ৯ ও এবাদত হোসেন ৫ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন বাকী ২ উইকেটে ২৭ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ। তাইজুল ৩৩ ও এবাদত ৮ রানে আউট হন।

এর আগে বাংলাদেশের হয়ে ওপেনার সাদমান ইসলাম সর্বোচ্চ ৪৬, মুশফিকুর রহিম ৩৫ ও লিটন দাস ৩৪ রান করেন।

শ্রীলংকার আসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা ৩টি করে উইকেট নেন।
বিআরএসটি/এসএস

Related posts

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২০ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

দেশ বদলাতে চাইলে বদলাতে হবে পরিচালনা পদ্ধতি: ড. ইউনূস

brs@admin

জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি

News Desk

মুরাদনগরের ধর্ষণ: পোস্টে যা লিখলেন তারকারা

brs@admin

ট্রাক্টর নিয়ে মাঠে শেকৃবি শিক্ষার্থীরা – ভাঙল মেলার স্থাপনা

rahman himel