28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

যশোরে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত

যশোর জেলায় সড়ক দুর্ঘটনায় নারী সহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

নিহতদের মধ্যে মাসুদুর রহমান মিলন (৪০)। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। নিহত অপরজন যশোর উপশহর এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)।

আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, হতাহতরা আজ বৃহস্পতিবার ভোরে একটি প্রাইভেট কারে করে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন।

পথে নতুনহাট এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মিলন ও জুই নিহত হন। গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে দুইজন।

ওসি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তাদের অবস্থা গুরুতর। পরে পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

তোমরাই সুপারম্যান আর সুপারওম্যান – তরুন প্রজন্মকে বললেন ড. ইউনূস

brs@admin

আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

News Desk

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

News Desk

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের কিছু স্থানে ভূমিধস ঘটতে পারে : আবহাওয়া অধিদপ্তর

brs@admin

পদত্যাগ করলেন ইউসুফ

brs@admin
Translate »