28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা ডাকা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১
বিআরএসটি/এসএস

Related posts

আজ পবিত্র আশুরা

brs@admin

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

News Desk

জয় পেলো ম্যানসিটি, বার্সা ও মিলান

News Desk

৬ বিলিয়ন পাউন্ডের ভারত-যুক্তরাজ্য বাণিজ্যচুক্তি স্বাক্ষর

News Desk

বাগেরহাটে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার

News Desk

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি: ড. কামাল হোসেন

News Desk
Translate »