28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশু কন্যার মৃত্যু

মাগুরা জেলার সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশু কন্যার মৃত্যু হয়েছে।

মৃতরা হলো, সেতু খাতুন (৩৫) ও তার ৮ মাস বয়সী শিশু কন্যা আনিসা। সেতু ঐ এলাকার আওয়াল হোসেন স্ত্রী।

আজ সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সেতুর কোলে ছিল শিশু আনিসা। পরিবারের সদস্যরা জানায়, রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় মা ও মেয়ে এক সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা সদর থানার এসআই ওহিদুল শেখ বলেন, মরদেহ দুটি হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হবে’: ট্রাম্প

News Desk

সংস্কার না করে নির্বাচন মেনে নেয়া হবে না: মুফতি ফয়জুল করিম

News Desk

তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

News Desk

ইরানে হামলায় সহায়তার জন্য ট্রাম্পের সমালোচনা করলেন সাংবাদিক টাকার কার্লসন

brs@admin

পাঠ্যপুস্তকে ভুল সংশোধন: শিক্ষকদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয়

brs@admin

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ

brs@admin
Translate »