28.5 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অর্থনীতিপ্রচ্ছদ

সারা দেশের পণ্যের বাজার দর জানা যাবে মােবাইলে

এখন থেকে মোবাইল ফোনেই জানা যাবে সারা দেশের খুচরা বাজার দর। সোমবার (২৩ জুন) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান ‘বাজারদর’ শীর্ষক এ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় বসে জানা যাবে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারে পণ্যের সর্বোচ্চ দর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি।

অ্যাপটির নির্মাতা ইব্রাহিম মোল্লা জানান, পণ্য বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজারদর অ্যাপ। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে।

যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই ডাউনলোড করা যাবে বাজারদর অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে বাজারদর অ্যাপে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অ্যাপে প্রতিদিনের খুচরা বাজার দরের তথ্য সরবরাহ করবে সংস্থাটি।

এ সময় মহাপরিচালক আলীম আখতার খান বলেন, পণ্য প্রকৃত সর্বোচ্চ দাম ভোক্তার জানা থাকলে ধীরে ধীরে এ সংক্রান্ত প্রতারণা কমে আসবে।
বিআরএসটি/এসএস

Related posts

চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

News Desk

নির্বাচনী দায়িত্বে বিতর্কিত কর্মকর্তাদের না রাখার আহ্বান বিএনপির

News Desk

নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ

News Desk

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

brs@admin

আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার গ্রেফতার

News Desk

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

News Desk
Translate »