17.4 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

গত ৩ জুন থেকে ২১ জুন, শনিবার পর্যন্ত ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক ছুটি ও অবকাশের কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনা বন্ধ ছিল।
রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সর্বোচ্চ আদালত। ইতোমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৪৯টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গঠিত বেঞ্চসমূহ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে।
অবকাশের মাঝে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে নির্ধারিত দিনে বিচারকাজ চলেছে।
বিআরএসটি/এসএস

Related posts

বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

brs@admin

সৌদি আরবে অবৈধভাবে মাছ ধরায় এক বাংলাদেশি আটক

News Desk

নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক

brs@admin

বাকের মজুমদারকে সমর্থন, সরে দাঁড়ালেন জিএস প্রার্থী  মাহিন

News Desk

আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয়ে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

brs@admin

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

News Desk
Translate »