29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিস্বাস্থ্য

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বুধবার রাত ১১টা ১৭ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন বেগম খালেদা জিয়া। এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য তার গুলশানের বাসভবন থেকে এভার কেয়ার হাসপাতালে যান।
বেগম খালেদা জিয়ার হাসাপাতালে যাওয়াকে কেন্দ্র করে গুলশান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার পুরো রাস্তায় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। এসময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন পুরো পরিবেশ।
বিআরএসটি/এসএস

Related posts

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস

brs@admin

রাজধানীতে আ. লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

News Desk

১২ আগস্ট জাতীয় যুবশক্তির যুব সম্মেলন

News Desk

নতুন করে গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা

brs@admin

নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চান ট্রাম্প

brs@admin

ভোলা-৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থীর গণসংযোগ

News Desk
Translate »