28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

শ্রীলঙ্কার সুইমিংপুলে মিমের একান্ত সময়

এবারের ঈদের ছুটিতে শ্রীলঙ্কা ভ্রমণে গিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লঙ্কার বিভিন্ন শহর থেকে একের পর এক ছবি পোস্ট করে নেটিজেনদের চোখ ছানাবড়া করে ফেলছেন লাক্স তারকা।

ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম যেন একটু ফুরসত পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। গত ঈদে পরিবার নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে। এবারও স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন।

এবার মিম গিয়েছিন শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দ্বীপদেশটি থেকে পোস্ট করেছেন বেশ কয়েকটি ছবি। তবে আজ দেশটির কন্দালামা হ্রদ থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।

বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে কন্দালামা হ্রদের পাশে সবুজঘেরা একটি রিসোর্টের সুইমিংপুলে সাঁতার কাঁটছেন। এক পাশে পাহাড় আরেক পাশে হ্রদে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছেন ‘আমার আছে জল’ অভিনেত্রী।

দীর্ঘ দিন ধরেই পর্দায় নেই মিম।

২০২২ সালের ডিসেম্বরে রায়হান রাফীর ‘দামাল’ ছবিতে সর্বশেষ দেখা গিয়েছিল তাঁকে। এর আগে ২০২২ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পারণ’ দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। ছবিটি মুক্তির পর নতুন অনেক কাজের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু গল্প আর চরিত্র পছন্দ না হওয়ায় রাজি হননি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

লিবিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

brs@admin

লিটন-নাহিদের বদলির খোঁজে পিএসএল

brs@admin

উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন চলছে

News Desk

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন : মিন্টু

brs@admin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

brs@admin

২ দিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

News Desk
Translate »