33.9 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ১৬ জুন সন্ধ্যায় এই হামলা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।’ হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এই হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের সদর দপ্তর সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওই হুমকি দিলেন।

কাৎজের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’। তেহরানের ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

News Desk

ফের ১২ দিনের কর্মসূচি ঘোষণা দিলো ইসলামি আন্দোলন

News Desk

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা

News Desk

সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

News Desk

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে এশীয় নেতাদের এক হতে হবে : ড. ইউনূস

brs@admin

ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি তারেক রেফাত উল্লাহ

brs@admin
Translate »