27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদশিক্ষা

এইচএসসিতে ছয় মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা

আগামী ২৬ জুন থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে এইচএসএসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। আসন্ন পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য ছয়টি নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এসব ক্যালকুলেটর নন-প্রোগ্রামেবল হওয়ায় পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের ঝুঁকি নেই বলেও জানানো হয়।

সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা এক জরুরি স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো— এফএক্স-১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফএক্স-৯৯১ইএক্স ও এফএক্স-৯৯১এমএস। এছাড়া, শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যালকুলেটরের মডেল যাচাই করে নিতে পারবেন। পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতে কেবল অনুমোদিত মডেল ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

আবারও মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের

brs@admin

শপথ নিলেন পিএসসির নতুন তিন সদস্য

News Desk

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

News Desk

‘সন্দেহ করতে গেলে সন্দেহ হয় অনেককেই’, হত্যার হুমকি প্রসঙ্গে মিষ্টি জান্নাত

brs@admin

ইরান থেকে ফিরলেন আরও ৩২ বাংলাদেশী

brs@admin

আত্মগোপনে থেকে ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

brs@admin
Translate »