BRS TIMES
মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ ‐ ছত্রভঙ্গ করল পুলিশ
অর্থনীতিজাতীয়প্রচ্ছদসারাদেশ

মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ ‐ ছত্রভঙ্গ করল পুলিশ

শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গাজীপুরের কালিয়াকৈরের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বৃহস্পতিবার আহত হওয়া এক শ্রমিক মারা গেছেন, এমন গুজব ছড়িয়ে পড়লে শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করেন ট্রপিক্যাল ও অ্যাপেক্স লিংগারি কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও বিজিবি শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করলেও তাতে সাড়া মেলেনি। পরে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে চন্দ্রা ও মৌচাক এলাকায় পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

প্রায় চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন। ঘটনার জেরে আশপাশের ১৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এদিকে সাভার-আশুলিয়া এলাকায় প্রায় ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর মধ্যে ১৮টি শ্রম আইনের ১৩(১) ধারায়, ১৭টি অনির্দিষ্টকালের জন্য ও ৫টি মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সব মিলিয়ে আজ প্রায় ৫৯টি কারখানায় কাজ হয়নি বলে জানিয়েছেন সাভারের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

লোসাকা গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক নেতা খায়রুল মামুন বলেন, মাত্র ১২ থেকে ১৪টি কারখানায় প্রকৃত অসন্তোষ ছিল, বাইরের লোকজন এসে সুযোগ নিয়েছে। মালিকপক্ষও এই সুযোগ নিচ্ছে অভিযোগ করে তিনি ছাঁটাই ঠেকাতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

Related posts

ঘূর্ণিঝড় অর্ণব: ভারতে উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে

News Desk

পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার অনুমোদন

News Desk

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু

News Desk

ভারত -পাকিস্তান উত্তেজনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফয়েজ আহমদ তৈয়্যব

brs@admin

৬ দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি

News Desk