26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

অ্যাতলেটিকোকে পাত্তাই দিলো না পিএসজি

ক্লাব বিশ্বকাপে ক্যালিফোর্নিয়ার রোজ বোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতা পিএসজি। দলের সেরা তারকা উসমান দেম্বেলেকে ছাড়াই পিএসজি বিশাল ব্যবধানে এই ম্যাচটি জিতেছে। স্প্যানিশ ক্লাবটি যেনো পিএসজির কাছে পাত্তাই পায়নি।

বল দখল কিংবা আক্রমণে, সবখানেই দাপট দেখিয়েছে পিএসজি। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল ছিল পিএসজির কাছে। তার পাশাপাশি ১৬টি শটও নিয়েছে তারা। দুই হাফে দুইটি করে গোল হয়েছে।

১৯তম মিনিটে গোলের শুরুটা করেন ফ্যাবিয়ান রুইজ। আর প্রথম হাফে বাড়ানো সময়ে দ্বিতীয় গোলটি করেন ভিতিনহা। ম্যাচের ৭৮তম মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন অ্যাতলেটিকোর লংলেট।

এরপর ৮৭ মিনিটে মায়ুলু এবং চতুর্থ গোলটি আসে বাড়ানো সময়ের সপ্তম মিনিটে। পিএসজির চতুর্থ গোলটি করেন কাং-ইন লি। এই গ্রুপের আরও দুই দল হচ্ছে ব্রাজিলের বোতাফোগো এবং যুক্তরাষ্ট্রের সিয়াটেল।

এদিকে দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। ছাড়াও জালের দেখা পেয়েছেন কোম্যান, বোয়ে, ওলিসে এবং মুলার।
বিআরএসটি/এসএস

Related posts

দেশ বদলাতে চাইলে বদলাতে হবে পরিচালনা পদ্ধতি: ড. ইউনূস

brs@admin

প্রবাসী আয়ে রেকর্ড জুনে

brs@admin

পিএসএলে প্রথমবার ডাক পেলেন শরিফুল

News Desk

কাউন্সিলে ব্যালট ছিনতাই: পিরোজপুরে বিএনপির সম্মেলন পণ্ড

News Desk

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

News Desk

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: তারেক রহমান

News Desk
Translate »