BRS TIMES
প্রচ্ছদবিনোদন

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জাহিদ হাসান

৬দিন হাসপাতাল ভর্তি থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ক্রমেই তার শরীরের উন্নতি হচ্ছে।
শনিবার (১৪ জুন) জাহিদ হাসান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এখন আমি আগের চেয়ে বেশ ভালো আছি। গত পরশু দিন রাতে (১২ জুন) বাসায় ফিরেছি। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

গত ৯ জুন জাহিদ হাসানের ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। চারদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেতা।
এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।
বিআরএসটি/এসএস

Related posts

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ‐ ইশরাক

rahman himel

ছেলেকে গ্রেফতার করায় আতঙ্কিত বাবার মৃত্যু

News Desk

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

News Desk

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ইসির

News Desk

ঐকমত্য কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে : সালাহউদ্দিন আহমদ

News Desk

বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

News Desk