28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (বৃহস্পতিবার) ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে আজ এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন।
‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ ছাড়াও আজ তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এছাড়া অধ্যাপক ইউনূসের আজ ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমেন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস

brs@admin

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

News Desk

মা হতে চলেছেন ক্যাটরিনা!

News Desk

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত

brs@admin

বারাক ওবামা প্রশাসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বিচার দাবি তুলসী গ্যাবার্ডের

News Desk

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

News Desk
Translate »