32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

ফের চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

নিঃশ্বাস আটকে রাখা এক লড়াই, যেখানে প্রতিটি মিনিট ছিল উত্তেজনায় মোড়া, আর প্রতিটি মুহূর্তে লেখা হচ্ছিল নতুন ইতিহাস। ২–২ গোলে সমতায় থেকে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সময়ের নিয়মে ৯০ মিনিট গড়িয়ে অতিরিক্ত সময়েও যখন নিষ্পত্তি হলো না মহারণের, তখন নির্ধারক হয়ে দাঁড়ায় টাইব্রেকার। সেখানেই যেন নতুন করে জ্বলে উঠল পর্তুগিজ যাদু। একের পর এক নির্ভুল শটে স্পেনকে হারিয়ে ৫–৩ ব্যবধানে টাইব্রেকারে জয় নিশ্চিত করে পর্তুগাল। ইতিহাসের পাতায় নিজেদের নাম খোদাই করে, তারাই হয়ে উঠল প্রথম দল যারা দুবার উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতল। ২০১৯ সালের সেই নেদারল্যান্ডস-বধের স্মৃতি যেন আবার ফিরে এল নতুন রূপে—আরও গৌরবময়, আরও হৃদয়ছোঁয়া।
খেলার ২১ মিনিটে মার্তিন জুবিমেন্দির গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি—মাত্র পাঁচ মিনিট পরই নুনো মেন্দেজের গোলে সমতায় ফেরে পর্তুগাল। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আবারও স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।
৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর হেডে আবারও সমতায় ফেরে পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১৩৮তম গোল। মেন্দেজের ক্রস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে রোনালদোর সামনে এসে পড়ে, সুযোগটি সহজেই কাজে লাগান পর্তুগিজ অধিনায়ক।
আট মিনিট পর পেদ্রির কাছ থেকে বল পেয়ে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি উইলিয়ামস। ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নেমে জালের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন ইসকো। তবে ৮৩তম মিনিটে তার গতিময় শট ঝাপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান পর্তুগিজ গোলরক্ষক।
৮৭তম মিনিটে হুট করে মাঝমাঠে বসে পড়েন রোনালদো। ইশারায় জানিয়ে দেন তার পক্ষে আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরের মিনিটে মাঠ ছাড়েন অধিনায়ক, বদলি নামেন গন্সালো রামোস।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের্নান্দেসের দারুণ ফ্রি কিক ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। রোনালদোর গোলের পর লম্বা সময়ের মধ্যে এটাই ছিল গোলের জন্য পর্তুগালের প্রথম শট।
অতিরিক্ত সময়ের শুরুতেই এগিয়ে যেতে পারত রোনালদোরা। নেলসন সেমেদোর কাছ থেকে বল পেয়ে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি মেন্দেস। নষ্ট হয় সুবর্ণ সুযোগ।
অতিরিক্ত সময়ের শুরুতে বেশ কিছুক্ষণ পর্তুগিজদের আক্রমণ সামাল দিয়ে পাল্টা আক্রমণে যায় স্পেন। তৈরি করে বেশ কিছু সুযোগ। কিন্তু জালের দেখা পায়নি তারা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। আলভারো মোরাতার নেওয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। এরপর নেভেস পঞ্চম শটে গোল করতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়।
বিআরএসটি/এসএস

Related posts

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

News Desk

দুই দিন বিরতির পর ফের ঐকমত্য কমিশনের সংলাপ শুরু

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

News Desk

উত্তর কোরিয়ার সেনাদের ওপর গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া

News Desk

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ

brs@admin

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News Desk
Translate »