26.6 C
Bangladesh
Sunday, August 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

যৌথ অভিযানে সীমান্তের শাহীন ডাকাতসহ ৩জন গ্রেফতার

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে সীমান্তের ডন খ্যাত শাহীন ডাকাতসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলা থেকে শাহীন ডাকাত ও তার ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
অভিযানকালে একটি দেশীয় ২২ বোরের অস্ত্র, তিনটি একনলা বন্দুক, ১০টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২০ হাজার পিস ইয়াবা এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় ২০টির অধিক হত্যা, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন নাশকতামূলক মামলা রয়েছে।
বিভিন্ন অপরাধে অভিযুক্ত শাহীন নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া এবং সীমান্ত এলাকায় হত্যা, ডাকাতি, রাহাজানি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
ঈদ-উল-আজহা উপলক্ষে শাহীন ডাকাতের নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি এলাকায় ব্যাপকভাবে গরু চোরাচালান বৃদ্ধি পায়।
অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিন ডাকাত ও তার সহযোগীরা এলোপাতাড়ি কয়েক রাউন্ড ফায়ার করলেও, অভিযান দলের কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা  রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ

News Desk

গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ

News Desk

মোবাইল ছেড়ে হাতে খুন্তি-কোদাল, টাঙ্গাইলে শিক্ষার্থীদের ‘কৃষিবিপ্লব’

News Desk

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা

News Desk

আইপিএল ছেড়ে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তিন বিদেশি ক্রিকেটার

brs@admin
Translate »