BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদ

আইনজীবী হত্যাসহ ৫ মামলায় জামিন পাননি চিন্ময় দাস

চট্টগ্রামে আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ কোতোয়ালি থানায় দায়ের হওয়া মোট পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এ আদেশ দেওয়া হয়। জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালি থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় আসামিপক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদন করে। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে বিচারক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন রাষ্ট্রদ্রোহ মামলায় কোতোয়ালি থানায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর ইসকন অনুসারীরা চট্টগ্রামে বিক্ষোভে নামে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের এক পর্যায়ে, আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নিহত হন। ঘটনার দিন দুপুরের পর বিক্ষোভকারীরা আদালত এলাকা ঘিরে বিভিন্ন দোকান ও স্থাপনায় ভাঙচুর চালায়।

এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ২৯ নভেম্বর রাতে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও, ওই ঘটনার জেরে পুলিশ ও অন্যান্য ভুক্তভোগীরা আরও চারটি পৃথক মামলা করেন, যা একই থানায় রুজু হয়।

বিআরএসটি / জোডএইচআর

Related posts

মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News Desk

অপহৃত চবির ৫ শিক্ষার্থীসহকে উদ্ধারে খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান

brs@admin

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনায় কমিটি করছে সরকার

brs@admin

টিআইবির গবেষণা প্রতিবেদনে বিস্তর অভিযোগ

News Desk

স্বর্ণের দামে ফের পতন, ভরি কত?

News Desk

নিজের নামে হরমুজ প্রণালির নাম রাখতে চান ট্রাম্প

News Desk