26.9 C
Bangladesh
শনিবার, মে ৩০, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

পাকিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৩৭ রানে হেরেছিল টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ হারের স্বাদ পেল লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। জবাবে ১৯ ওভারে ১৪৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

আজ লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৪ রান করে রান আউট হন সাইম আইয়ুব।

এরপর বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন আরেক ওপেনার শাহিবজাদা ফারহান ও উইকেটরক্ষক মোহাম্মদ হারিস। পাওয়ার প্লেতে ৬৭ ও ১০ম ওভারে দলের রান ১শতে নেন তারা। এসময় ২৯ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি করেন দু’বার জীবন পাওয়া ফারহান।

১১তম ওভারে দলীয় ১১৫ রানে হারিসকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান। ৪টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৪১ রান করেন হারিস। দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ১০৩ রান যোগ করেন ফারহান ও হারিস।

হারিস ফেরার পর সাজঘরের পথ ধরেন ফারহানও। ৪টি চার ও ৬টি ছক্কায় ৪১ বলে ৭৪ রান করেন তিনি।

১২১ রানের তৃতীয় উইকেট পতনের পর পাকিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে যান হাসান নাওয়াজ। ইনিংসের শেষ পর্যন্ত খেলে পাকিস্তানকে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রানের পুঁজি এনে দেন হাসান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ২০১ রান করেছিল পাকিস্তান। ২ চার ও ৩ ছক্কায় ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন হাসান।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে হাসান ও তানজিম ২টি করে এবং রিশাদ হোসেন ১ উইকেট নেন।

২০২ রানের টার্গেট মারমুখী মেজাজে শুরু করেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। প্রথম ওভারে ১৭ ও দ্বিতীয় ওভারে ১৪ রান নেন তিনি।

৩ ওভারে ৩৮ রান আসার পর চতুর্থ ও পঞ্চম ওভারে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ৫টি চার ও ১টি ছক্কায় তানজিদ ১৯ বলে ৩৩ ও পারভেজ হোসেন ৮ রানে আউট হন।

৪৬ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৭ রানে সপ্তম উইকেট পতনে হারের শঙ্কায় পড়ে টাইগাররা। এসময় শততম টি-টোয়েন্টি খেলতে নামা অধিনায়ক লিটন দাস ৬, তাওহিদ হৃদয় ৫, জাকের আলি শূন্য, শামিম হোসেন ৭ ও রিশাদ ১ রান করেন।

শেষদিকে তানজিমের ৩০ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৫০ রানের কল্যাণে বড় হার এড়াতে পারে বাংলাদেশ। ১৯ ওভারে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। আবরার আহমেদ ৩ উইকেট নেন।

আগামী ১ জুন একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

Related posts

ইরান থেকে ২৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

brs@admin

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

News Desk

সিইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক

brs@admin

গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি ড্রোন শো’র মাধ্যমে শ্রদ্ধা নিবেদন

brs@admin

বাংলাদেশেরও দুটি চিকেন নেক আছে, দুটিই বেশ ঝুঁকিপূর্ণ: আসামের মুখ্যমন্ত্রী

brs@admin

রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো অসম্ভব

News Desk
Translate »