26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষা

দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারী কলেজের নাম পরিবর্তন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু-একটি বাদে প্রায় সব কটিই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে ছিল।

বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো: মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয়। পরিবর্তিত নামগুলো সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হলো। প্রজ্ঞাপনটি সকল বিভাগীয় কমিশনার ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অধ্যক্ষদেরকে জানিয়ে দেয়া হয়েছে।

Related posts

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হবে’: ট্রাম্প

News Desk

‘হতাহতদের তালিকা ও নিখোঁজদের দ্রুত সন্ধান দিন’ : মুজিবুর

News Desk

ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, ‘আমরাই পাক-ভারত যুদ্ধ থামিয়েছি’

brs@admin

ভূমি অধিগ্রহণসহ কয়েকটি খাতের বরাদ্দ বন্ধ করে পরিপত্র জারি

News Desk

বড় পরিসরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাবে ইরান

News Desk

মায়ের মৃত্যুতে প্যারোলেও মুক্তি মেলেনি সাবেক এমপির

brs@admin
Translate »